নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পিএম
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বর এলাকায় একটি গ্যাস লাইটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট।
শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টা ১০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ইতিমধ্যে যোগ দিয়েছে। তবে, কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায় নি।
একেএস/এআরএম