images

জাতীয়

সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় মোটরসাইকেল চালক নিহত

নিজস্ব প্রতিবেদক

০৪ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

‎রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তার নাম সাজেদুল ইসলাম। তিনি রাজধানীর খিলগাঁও ১৩/৬ ওমর আলী লেনের আব্দুল হাকিমের ছেলে।

‎শনিবার (৪ এপ্রিল) সকালে দক্ষিণ বনশ্রীর ডি ব্লকের ৪ তলা ভবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎‎স্থানীয়রা জানান, সকালে সিটি করপোরেশনের দ্রুতগতির একটি ময়লার গাড়ি একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাজেদুল নিহত হন। পরে স্থানীয়দের থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে পাঠাচ্ছে।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আশিকুর রহমান আওলাদ জানান, ‘নিহত মোটরসাইকেল আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ হাসপাতালে পাঠানোর কাজ চলছে।’

‎একেএস/এমআর ‎