images

জাতীয়

রাজধানীতে এক মাসে ৩৭৭৮টি ফৌজদারি মামলার নিষ্পত্তি

নিজস্ব প্রতিবেদক

০৩ এপ্রিল ২০২৬, ১১:০৩ পিএম

‎ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা করে গত মার্চ মাসে তিন হাজার ৭৭৮টি ফৌজদারি ও এক হাজার ৭৪২টি ট্রাফিক মামলা নিষ্পত্তি করা হয়েছে। সংক্ষিপ্ত বিচার আদালত পরিচালনা মাধ্যমে গ্রেফতার ছয় হাজার ৮৬৩ জনের মধ্যে ৩৭০১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

‎শুক্রবার (৩ এপ্রিল) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

‎আইন কর্মকর্তা (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আতাউল হক জানান, ডিএমপির মতিঝিল বিভাগ গত মার্চ মাসে ৯২০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫২ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৭১ হাজার টাকা জরিমানা ও  ৬৩৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পাশাপাশি, ডিএমপির তেজগাঁও বিভাগ ১০৩৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৫৫০ টি মামলা রুজু করে। তাদেরকে ১ লক্ষ ৬১ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৩৮৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। 

এছাড়াও, ডিএমপির ওয়ারী বিভাগ ৬৬২ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৬১ টি মামলা রুজু করে। তাদেরকে ৩ লক্ষ ৮৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ও ২৫১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগ ৪৬৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২১ টি মামলা রুজু করে এবং তাদেরকে ৮৮ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয় ও ১২০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

‎আতাউল হক জানান, ডিএমপির মিরপুর বিভাগ ২০২৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ১০১৭ টি মামলা রুজু করে। তাদেরকে ৪ লক্ষ ৫৯ হাজার ৯০০ টাকা জরিমানা ও ৯২১ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। পাশাপাশি ডিএমপির রমনা বিভাগ ৬৯০ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ২৯৭ টি মামলা রুজু করে। তাদেরকে ১৭ হাজার টাকা জরিমানা ও ৫৮৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। 

এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগ ৪৮৫ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩২৩টি মামলা রুজু করে। তাদেরকে ১৪ হাজার ৭০০ টাকা জরিমানা ও ৪৩৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগ ৫৭৮ জনকে গ্রেফতার করে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে তাদের বিরুদ্ধে ৩৫৭ টি মামলা রুজু করে এবং তাদেরকে  ২ লক্ষ ৫৩ হাজার ১০০ টাকা জরিমানা করা হয় ও ৩৬৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

‎অন্যদিকে, ডিএমপির গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগ, তেজগাঁও বিভাগ, ওয়ারী বিভাগ, গুলশান বিভাগ, মিরপুর বিভাগ, রমনা বিভাগ, লালবাগ বিভাগ ও উত্তরা বিভাগ কর্তৃক ৯১৪টি মামলা করে। স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বর্তমান মাসে ২১৪ সহ সর্বমোট ১৭৪২ টি মামলা নিষ্পত্তি করে ও ৩ লক্ষ ১৮হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

‎গত মার্চ মাসে ট্রাফিক মতিঝিল বিভাগে ১৩০ টি মামলায় ১৩০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে  ৩৫ হাজার  ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। অন্যদিকে ডিএমপির তেজগাঁও বিভাগে ৭৩ টি মামলায় ৭৩ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে  ২৯ হাজার  টাকা অর্থদণ্ড করা হয়। ডিএমপির ওয়ারী বিভাগে ১৭২ টি মামলায় ১৭ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে  ৪১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময়ে ডিএমপির গুলশান বিভাগে ৯৪ টি মামলায় ৯৪ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে   ২৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।

‎এছাড়া ডিএমপির মিরপুর  বিভাগে ১২১ টি মামলায় ১২১ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৩৮ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।অন্যদিকে, রমনা বিভাগে ১০৬ টি মামলায় ১০৬ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ৬১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়াও ডিএমপির লালবাগ বিভাগে ৭৮ টি মামলায় ৭৮ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে ২৮ হাজার ৭০০ টাকা অর্থদণ্ড  করা হয়। একই সময়ে ডিএমপির উত্তরা বিভাগে ১৪০ টি মামলায় ১৪০ জনকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সংক্ষিপ্ত বিচার আদালতে  ৬১ হাজার  টাকা অর্থদণ্ড করা হয়।

‎ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, গুরুতর নয় এমন অপরাধ এবং যে অপরাধমূলক কাজের জন্য লঘু শাস্তি হয়, সেসব অপরাধের বিচার ফৌজদারি কার্যবিধির আলোকে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সংক্ষিপ্ত পদ্ধতিতে করা যায়।

‎একেএস/ক.ম