জ্যেষ্ঠ প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পিএম
রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভারে সিনেমা দেখতে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যার পরে গুলশানের বাসা থেকে ধানমন্ডি জিগাতলায় সীমান্ত সম্ভারে যান প্রধানমন্ত্রী। সঙ্গে নিয়ে যান মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে।
এবারের ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে গেছেন প্রধানমন্ত্রী।
প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের লেখা ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমাটি নির্মিত হয়েছে। ‘বনলতা এক্সপ্রেস’ পরিচালনা করেছেন তানিম নূর।
বিইউ/ক.ম