নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পিএম
আইন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদেরকে সতর্কবার্তা দিয়েছে মন্ত্রণালয়। গত ১ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ডিজিটাল হাজিরার পর্যালোচনায় দেখা গেছে, অধিকাংশ কর্মচারী যথাসময়ে প্রতিদিন হাজিরা দেননি। এমতাবস্থায় বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, সকল কর্মচারীকে প্রতিদিন ডিজিটাল হাজিরা ব্যবহার করে হাজিরা নিশ্চিত করতে হবে।
বুধবার (২ এপ্রিল) আইন ও বিচার বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. সাইফুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানান।
আরও পড়ুন: ডিজেল সংকটে আটকে যাচ্ছে মশা নিধন
অফিস আদেশে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই নির্দেশনা কার্যকর হচ্ছে। সংশ্লিষ্ট শাখা ও দফতরের সকল কর্মচারী এই নির্দেশনার প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেবেন। ওয়েবসাইটে প্রকাশসহ সকল প্রযোজ্য দফতরে নজরদারি নিশ্চিত করতে হবে।
আইন ও বিচার বিভাগের পক্ষ থেকে কর্মচারীদের প্রতি অনুরোধ জানানো হয়েছে, ডিজিটাল হাজিরা নিয়মিত ব্যবহার করে উপস্থিতি রেকর্ড নিশ্চিত করতে, যাতে প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে চলতে পারে।
এএইচ/এআরএম