images

জাতীয়

সংরক্ষিত নারী আসনের ভোটের সিদ্ধান্ত হতে পারে ৬ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ০৪:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচন তফসিল ও ভোটের তারিখ নির্ধারণ আগামী ৬ এপ্রিল নির্বাচন কমিশনের (ইসি) ১১তম সভায় হতে পারে।

বুধবার (১ এপ্রিল) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৬ এপ্রিল কমিশন সভায় সংরক্ষিত নারী আসনের নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। এছাড়া ওই সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক বিষয় ও আগামী ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটের সবশেষ পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।

আইন অনুযায়ী, সংসদের সাধারণ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৯০ দিনের মধ্যে নারী আসনের নির্বাচন করতে হয়।

এমএইচএইচ/এএইচ