images

জাতীয়

পুলিশের ৬ পরিদর্শক পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক

০১ এপ্রিল ২০২৬, ০৪:২০ পিএম

পুলিশের ছয়জন পরিদর্শককে এক প্রজ্ঞাপনের মাধ্যমে পদোন্নতি দিয়ে সহকারী পুলিশ সুপার (এসি) পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, পুলিশ পরিদর্শক পদে কর্মরত কর্মকর্তাদেরকে বিসিএস (পুলিশ) ক্যাডারে ‘সহকারী পুলিশ সুপার’ পদে পদোন্নতি দিয়ে তাদের চাকরি পুলিশ অধিদফতরে ন্যস্ত করা হলো। 

‎মঙ্গলবার (৩১ মার্চ) রাষ্ট্রপতির আদেশে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়।

‎পদোন্নতি পাওয়া পরিদর্শকরা হলেন- মো. আনোয়ারুল আজীম মজুমদার। তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে ফেনী জেলায় কর্মরত। মো. দেলোয়ার হোসেন, তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে টাঙ্গাইল জেলায় কর্মরত। সাইফুল ইসলাম, তিনি পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে ডিএমপিতে কর্মরত। শাহ মো. আরিফুর রহমান, পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে সিএমপিতে কর্মরত। মো. শহিদুল ইসলাম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) হিসেবে চাঁদপুর জেলায় কর্মরত। এছাড়াও আরেক চিঠিতে দিনাজপুর জেলার পুলিশ পরিদর্শক (সশস্ত্র) মুকুল হোসেনকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি দেওয়া হয়।

‎প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগদানপত্র দাখিল করবেন। জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎একেএস/ক.ম