নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০৫:২৩ পিএম
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ট্রাফিকের দারুসসালাম জোনের এসি আরিফুর ইসলাম রনিকে উত্তরা বিভাগের উত্তরা জোন, ট্রাফিকের মিরপুর জোনের এসি মো. শরীফ উল আলমকে ট্রাফিকের দারুসসালাম জোনে বদলি করা হয়েছে। এ ছাড়াও, ডিএমপি সদর দপ্তরের এসি মো. সেলিম রেজাকে ট্রাফিকের মিরপুর জোনে বদলি করা হয়েছে।
আদেশে আরও বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।
একেএস/এফএ