images

জাতীয়

‎প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০৫:০৫ পিএম

‎প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল ড. এ কে এম শামসুল ইসলাম এর সঙ্গে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন।

‎সোমবার (৩০ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা সেনানিবাসস্থ সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে আজ সোমবার (৩০ মার্চ) বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দ্বিপাক্ষিক সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।

‎একেএস/এফএ