images

জাতীয়

জাল ভিসা ও মানবপাচার চক্রের দুই সদস্য গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ মার্চ ২০২৬, ০২:৩৪ পিএম

অস্ট্রেলিয়া, ইউরোপসহ বিভিন্ন উন্নত দেশে জাল ভিসা তৈরি করে মানবপাচারকারী চক্রের দুই সদস্য গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ভিসা তৈরির ডিভাইস ও বিপুল পরিমাণ জাল ভিসা জব্দ জব্দ করা হয়। 

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব-৪।

র‌্যাব-৪ জানিয়েছে, চক্রটি দীর্ঘদিন থেকে জাল ভিসায় অস্ট্রেলিয়া ও ইউরোপে মানবপাচার করে আসছিল। এ বিষয়ে বিকেলে র‍্যাব ৪ ব্যাটালিয়ন সদর দফতর এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন র‌্যাব- ৪ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহীনুর কবির। 

এমআইকে/এমআই