জ্যেষ্ঠ প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০১:৩৩ পিএম
রাজধানীর লালবাগ বিভাগের চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় আইন শৃঙ্খলা স্থিতিশীল রাখতে ব্লক রেইড পরিচালনা করে ২১ জন মাদকাসক্তকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-লালবাগ বিভাগ।
রোববার (২৯ মার্চ) চকবাজার, সূত্রাপুর ও বংশাল থানা এলাকায় ব্লক রেইড অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সালাউদ্দিন (৪২), রুবেল (২৩), তারেক (২৪), রায়হান পাঠান (৩০), ইকবাল হোসেন (৪২), রাজু (৪০), রমজান বয়াতি (১৯), সালাউদ্দিন (৩৫), শাহ জাহান (২৮), রবিউল ইসলাম রতন (২২), হান্নান (৪৫), ইকবাল (২১), আজমাইন (২২), আলমগীর হোসেন (৫৮), ইমরান হোসেন সিয়াদ (৩২), মেহেদী হাসান ওরফে রায়হান (২১), শরিফুল ইসলাম (৩১), দুদু মিয়া (৪২), লোকমান বেপারি (৫৫), আলাউদ্দিন (২৫) ও আল-আমিন (২৩)।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিশেষ আদালতে তোলা হলে আদালত সংক্ষিপ্ত বিচারে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠায়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
এমআইকে/এমআই