নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ ২০২৬, ০৬:১৮ এএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পাবনা সফরের দ্বিতীয় দিনে রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আড্ডা অনুষ্ঠানে যোগ দিয়েছেন।
সন্ধ্যায় পাবনা প্রেসক্লাবের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে রাষ্ট্রপতির বাল্যবন্ধু, মুক্তিযোদ্ধা, সহযোদ্ধা ও পাবনার স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এই আড্ডা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপ্রধান সেখানে পৌঁছালে পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার এবং সম্পাদক জহুরুল ইসলাম, স্কয়ার গ্রুপের পরিচালক ও মিডিয়া ব্যক্তিত্ব অঞ্জন চৌধুরী পিন্টু রাষ্ট্রপতিকে ফুল দিয়ে বরণ করেন।
পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
তিনি পাবনায় শিক্ষাজীবন, সাংবাদিকতা ও মুক্তিযুদ্ধে অংশগ্রহণের গৌরবময় স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা বেবী ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জহুরুল ইসলাম বিশু, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম রবি, স্কয়ার গ্রুপের পরিচালক মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু, রাষ্ট্রপতির বাল্যবন্ধু অধ্যক্ষ শিবজিত নাগ, মোক্তার হোসেন, প্রেসক্লাব সভাপতি আখতারুজ্জামান আখতার, সম্পাদক জহুরুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, এবিএম ফজলুর রহমান প্রমুখও স্মৃতিচারণ করেন।
দীর্ঘ দুই ঘণ্টার স্মৃতিচারণ শেষে রাষ্ট্রপতি রাত সাড়ে নয়টায় সার্কিট হাউসে যান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক সময় সাংবাদিকতা করতেন। পাবনা প্রেসক্লাবের আজীবন সদস্য তিনি।
৩০ মার্চ পারিবারিক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে রাষ্ট্রপতির ৩১ মার্চ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
জেবি