images

জাতীয়

ডিএমপিতে পুলিশের ৩ ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ০১:৩৭ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদমর্যাদার তিন ঊর্ধ্বতন কর্মকর্তাকে রদবদল করা হয়েছে। আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তার নামের পাশে উল্লিখিত স্থানে পদায়ন করা হলো বলে উল্লেখ করা হয়।

‎শনিবার (২৮ মার্চ) ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আমীর খসরু স্বাক্ষরিত এক আদেশে তাদের রদবদল করা হয়।

‎পদায়নকৃত কর্মকর্তারা হলেন— এন এম নাসিরুদ্দিন। তাকে ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) থেকে উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) এ পদায়ন করা হয়েছে। এ ছাড়াও, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে উপ-পুলিশ কমিশনার (পরিবহন বিভাগ) এবং উপ-পুলিশ কমিশনার (পিঅ্যান্ডআর বিভাগ) এর মো. ওয়ালিউল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-উত্তর) পদে পদায়ন করা হয়েছে।

আদেশে বলা হয়, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎একেএস/এফএ