images

জাতীয়

আইসিটি বিভাগে নতুন সচিবের যোগদান

নিজস্ব প্রতিবেদক

২৯ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের নতুন সচিব হিসেবে কাজী আনোয়ার হোসেন আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২৫ মার্চ ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে তিনি আজ এ দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর নতুন সচিব বিভাগের কার্যক্রমকে আরও গতিশীল, আধুনিক ও জনমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব কাজী আনোয়ার হোসেনকে সচিব পদে পদোন্নতি দিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগে পদায়ন করা হয়েছে।

দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা নতুন দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।

এফএ