images

জাতীয়

সিঙ্গাপুরে মারা গেছেন স্পিকারের স্ত্রী, রোববার আনা হবে মরদেহ

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ০১:২৬ পিএম

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী দিলারা হাফিজ ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

৭৮ বছর বয়সে মারা যাওয়া দিলারা হাফিজ স্বামী, এক ছেলে, এক মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুরের স্থানীয় সময় দুপুর দেড়টায় দিলারা হাফিজ মারা যান। তার মরদেহ আগামীকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে। সোমবার (৩০ মার্চ) প্রথম জানাজা হবে। 

শায়রুল কবির জানান, ৩০ মার্চ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় জানাজা শেষে বাদ জোহর সেনানিবাসে কেন্দ্রীয় মসজিদে জানাজা হবে। পরে বনানীর সামরিক কবরস্থানে দাফন করা হবে।

দীর্ঘদিন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দিলারা হাফিজ। ঈদুল ফিতরের দিন দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

বিইউ/এমআর