images

জাতীয়

সংসদীয় কমিটির প্রথম বৈঠক চলছে

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ ২০২৬, ১২:২৯ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদের কার্যক্রমকে গতিশীল করতে সংসদীয় কমিটির প্রথম বৈঠক চলছে। শনিবার (২৮ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের ক্যাবিনেট কক্ষের লেভেল-২-এ বৈঠকটি শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। কমিটির মোট ১১ জন সদস্য বৈঠকে উপস্থিত আছেন।

একইদিন বিকেল ৪টায় জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সংসদ ভবনের সরকারদলীয় সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সংসদ সচিবালয় জানিয়েছে, সংসদের নিয়মিত কার্যক্রমকে গতিশীল করতে এসব বৈঠক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। সেই অধিবেশনের পর থেকেই সংসদের কার্যক্রম এগিয়ে নিতে বিভিন্ন প্রস্তুতি চলছিল। আজকের বৈঠকের মধ্য দিয়ে সংসদীয় কমিটিগুলোর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।

এম/এমআর