জ্যেষ্ঠ প্রতিবেদক
২৭ মার্চ ২০২৬, ০৫:৪৯ পিএম
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আজ শুক্রবার আন্তর্জাতিক রুটের ২২টি ফ্লাইট বাতিল হয়েছে। এই মিলে গত ২৯ দিনে ১ হাজার ৫৮টি ফ্লাইট বাতিল হলো। এসব ফ্লাইটের যাত্রা ছিল মধ্যপ্রাচ্য।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ থাকার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ারলাইন্সগুলোর বিভিন্ন সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে।
তার মধ্যে ঢাকা থেকে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি ফ্লাইট, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি, ৮ মার্চ ২৮টি, ৯ মার্চ ৩৩টি, ১০ মার্চ ৩২ টি, ১১ মার্চ ২৭টি, ১২ মার্চ ২৮টি, ১৩ মার্চ ২৫টি, ১৪ মার্চ ২৪ টি, ১৫ মার্চ ২৩ টি, ১৬ মার্চ ২৮ টি, ১৭ মার্চ ২৬ টি, ১৮ মার্চ ২৬ টি, ১৯ মার্চ ২৬টি ২০ মার্চ ২৮টি, ২১ মার্চ ২৫, ২২ মার্চ ২০টি, ২৩ মার্চ ২০টি, ২৪ মার্চ টি ২০টি, ২৫ মার্চ ২০টি, ২৬ মার্চ ২২টি এবং ২৭ মার্চ ফ্লাইট বাতিল হয়েছে। যুদ্ধপরিস্থিতিতে আকাশপথ বন্ধের কারণে এখন পর্যন্ত ১ হাজার ৫৮ টি ফ্লাইট বাতিল হয়েছে বলে জানা গেছে।
আজ ২৭ মার্চ বাতিল হওয়ার মধ্যে আছে কুয়েতগামী ৪টি, এয়ার অ্যারাবিয়া ৬টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ (কাতার) ৪টি, এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত) ২টি, জাজিরা (কুয়েত) ৪টি।
এমআইকে/এমআই