নিজস্ব প্রতিবেদক
২৬ মার্চ ২০২৬, ০১:২৮ পিএম
মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। একই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার (২৫ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ শুভেচ্ছা জানান
মার্কো রুবিও বলেন, ‘যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আমি বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাই।’
তিনি বলেন, ‘সাম্প্রতিক নির্বাচনের পর বাংলাদেশ তার ইতিহাসে একটি নতুন অধ্যায়ে প্রবেশ করছে, এই প্রেক্ষাপটে এবারের স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্ব রয়েছে, যা একটি মুক্ত, উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের অভিন্ন দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, ‘আমাদের দুই দেশের জনগণের কল্যাণে অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার করতে আমরা আগ্রহী।’
বিবৃতিতে মার্কো রুবিও বলেন, ‘বাংলাদেশ যখন এই গুরুত্বপূর্ণ দিনটি উদযাপন করছে, তখন যুক্তরাষ্ট্র আমাদের সম্পর্ক আরও গভীর করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে।’
এসএইচ/এএস