images

জাতীয়

প্রথমবারের মতো পতাকাবাহী গাড়িতে প্রধানমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৬ মার্চ ২০২৬, ১১:১৩ এএম

বীর শহীদেরদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রথমবারের মতো পতাকাবাহী গাড়িতে সাভারে জাতীয় স্মৃতিসৌধে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবার পর নিজের সাদা গাড়ি ব্যবহার করে আসছেন প্রধানমন্ত্রী। ওই গাড়িতে জাতীয় ও প্রধানমন্ত্রীর পতাকা থাকে না। কিন্তু বৃহস্পতিবার (২৬ মার্চ) তারেক রহমান প্রধানমন্ত্রীর পতাকাবাহী গাড়িতে চড়ে জাতীয় স্মৃতি সৌধে যান।

তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে ভোরে গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রীর জন্য যে নির্ধারিত গাড়ি রয়েছেন সেই গাড়িতে চড়ে সাভারে জাতীয় স্মৃতি সৌধে এসেছেন। এই গাড়িতে জাতীয় পতাকা ও প্রধানমন্ত্রীর পতাকা ছিলো। রাষ্ট্রীয় গাড়ি এই প্রথম প্রধানমন্ত্রী ব্যবহার করলেন। আজকে একেবারেই সীমিত প্রটোকল নিয়ে প্রধানমন্ত্রী সাভারে আসেন।’

প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে পোঁছান ভোর ৫টা ৫৩ মিনিটে। স্মৃতিসৌধে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব বলেন, ‘এবার মন্ত্রিপরিষদের সদস্যবর্গ, তিন বাহিনী প্রধানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা বাসে করে জাতীয় স্মৃতি সৌধে এসেছেন। একটা আনুমানিক হিসেব করে দেখা গেছে এরকম রাষ্ট্রীয় অনুষ্ঠানে ভিভিআইপি ও ভিআইপিদের পরিবহনে প্রায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানি খরচ হয়। জ্বালানি সাশ্রয়ের কথা বিবেচনা করে এবার ভিভিআইপিদের সীমিত প্রটোকল ও যানবাহন ব্যবহার হয়েছে। ভিআইপিগণ বাসে এসেছেন।’

image-293420-1774500677

বাংলাদেশের অভ্যুদয়ের ৫৫তম বার্ষিকীতে ভোর ৫টা ৫৬ মিনিটে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় রাষ্ট্রীয় সালাম শেষে বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতিতে ফুলেল শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে স্মৃতিসৌধের বেদিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন প্রধান উপদেষ্টা। এসময় রাষ্ট্রীয় সালাম প্রদর্শন এবং বিউগলে করুণ সুর তোলেন সশস্ত্র বাহিনীর সদস্যরা।

অতিরিক্ত প্রেস সচিব জানান, জাতীয় স্মৃতিসৌধ থেকে প্রধানমন্ত্রী শেরে বাংলা নগরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান।  সেখান থেকে প্রধানমন্ত্রী গুলশানের বাসায় ফিরে যান।

বিইউ/এমআই