images

জাতীয়

বাবা হারালেন সাংবাদিক জাহাঙ্গীর কিরণ, বিপিজেএ'র শোক

নিজস্ব প্রতিবেদক

২৫ মার্চ ২০২৬, ০১:০৮ পিএম

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্টস' অ্যাসোসিয়েশনের (বিপিজেএ) কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর কিরণের পিতা অবসরপ্রাপ্ত শিক্ষক মো. শামছউদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৫ মার্চ) ভোরবেলা কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭  বছর। তিনি দীর্ঘদিন ধরে হার্ট ও ফুসফুসের সমস্যায় ভুগছিলেন।

শামছউদ্দীন পাঁচ ছেলে, দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজা ও দাফন তাঁর গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

‘ঈদ নেই’ সাংবাদিকসহ যেসব পেশার মানুষের

জাহাঙ্গীর কিরণের পিতার মৃত্যুতে বিপিজেএ'র পক্ষ থেকে সংগঠনের সভাপতি হারুন জামিল এবং সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় তাঁরা মরহুম মো. শামছউদ্দীন বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

জেবি