images

জাতীয়

আজও নাড়ির টানে গ্রামে ছুটছেন অনেকে

নিজস্ব প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ০১:৪১ পিএম

আজ ঈদের তৃতীয় দিন। ঈদের আনন্দ পরিবার লাখ লাখ মানুষ নাড়ির টানে ছুটে গেছেন। তবে নানা কারণে নানা অসুবিধায় অনেকেই ফিরতে পারেনি বাড়িতে। আজও অনেক মানুষকে গ্রামে যেতে দেখা গেছে। 

সোমবার (২৩ মার্চ) দুপুরে রাজধানীর গুলিস্তানে এমন কিছু যাত্রীর দেখা মিলেছে। 

যাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করার ইচ্ছা সবারই থাকে। কিন্তু নানা কারণে নানা বাস্তবতায় সেই শখ আর অনেকের থাকেনা। ঈদ পরিণত হয়েছে বিষাদে। 

রাকিবুল ইসলাম নামে একজন জানান, বছিলায় তিনি এবার পুরা রমজান জুড়ে ইফতারের ব্যবসা করেছেন। কাছেই তার মামার বাসা। পরে মামার অনুরোধে ঢাকায় ঈদ করে গেলেন। দুইদিন ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করেছি। আজ বাড়ি চলে যাচ্ছি। 

651043893_1492072129003885_7340425969006507984_nসাইদুল ইসলাম নামের একযাত্রী বলেন, ‘তার এক আত্মীয় মিডফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। তার সঙ্গে থাকতে হয়েছে। ফলে এবার আর ঈদ করতে পারি নাই। ছেলে মেয়ে, স্ত্রী ছাড়া এবার ঈদ বিষাদ হয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘আজকে একজন গ্রাম থেকে এসেছে তাকে রেখে আমি বাড়িতে যাচ্ছি।’ 

রায়হান আলী নামের একজন বলেন, ‘তিনি তার খালার বাসায় ঈদের পরের দিন বেড়াতে এসেছেন। আজ ফিরে যাচ্ছেন।’ 

এমআর/এমআই