images

জাতীয়

বিহারি ক্যাম্প থেকে মাদক কারবারি জানে আলম গ্রেফতার

জ্যেষ্ঠ প্রতিবেদক

২৩ মার্চ ২০২৬, ১১:৫৪ এএম

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় থাকা বিহারি ক্যাম্পে অভিযান চালিয়ে জানে আলম জানু নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। জানে আলম একজন কুখ্যাত মাদক কারবারি।

রোববার (২৩ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

সোমবার (২৩ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের এডিসি জুয়েল রানা। 

তিনি জানান, জানে আলমের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে। এছাড়াও তিনি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

কুখ্যাত মাদক কারবারি জানে আলম জানুকে বিহারী ক্যাম্প থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

এমআইকে/এএস