images

জাতীয়

মোহাম্মদপুরে পিস্তলসহ গ্রেফতার ‘দাগি রুবেল’

জ্যেষ্ঠ প্রতিবেদক

২২ মার্চ ২০২৬, ০৪:১৮ পিএম

রাজধানীর মোহাম্মদপুর  এলাকা থেকে চিহিৃত সন্ত্রাসী রুবেল ওরফে ‘দাগী রুবেল’ (২৭)-কে গ্রেফতার করেছে র‍্যাব-২। শনিবার মোহাম্মদপুরে মধ্যরাতে এক রুদ্ধশ্বাস অভিযানের সময় বাবর রোড থেকে তাকে দেশীয় পিস্তলসহ গ্রেফতার করা হয়।

রোববার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-২ এর সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল ইসলাম। 

শামসুল ইসলাম জানান, দাগী রুবেলকে বাবর রোড থেকে অভিযানের সময় গ্রেফতার করা হয়েছে।  
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব জানায়, বাবর রোড এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী নাশকতার উদ্দেশ্যে অবস্থান করছে এমন খবর ছিল র‌্যাবের কাছে। পরে সেই এলাকায় মধ্যরাতে অভিযান শুরু করেন তারা। অভিযানে পালানোর চেষ্টাকালে একটি অবৈধ দেশীয় শাটারগানসহ রুবেলকে আটক করা হয়।

রুবেল দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও এর আশপাশের এলাকায় অস্ত্র প্রদর্শন, মাদক কারবার এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী আইনসহ মোট ৫টি মামলা রয়েছে। উদ্ধারকৃত অস্ত্রটির কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স নেই।

এমআইকে/এএস