নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৬, ০৮:০৯ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (২১ মার্চ) সকালে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতীয় প্যারেড গ্রাউন্ডে ঈদের নামাজ শেষে নবম পদাতিক ডিভিশনের মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরবর্তী সময়ে তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকা পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিবর্গের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, অপরাহ্নে সেনা ভবনে আয়োজিত ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ ও তাদের পরিবারবর্গ এবং দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।
উক্ত অনুষ্ঠান অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।
জেবি