images

জাতীয়

উন্মুক্ত মাঠে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ঈদ জামাত

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ ২০২৬, ০৮:৪১ পিএম

রাজধানীর বাড্ডার সাতারকুলের স্বদেশ প্রপার্টিজে আস সুন্নাহ ফাউন্ডেশনের মসজিদ কমপ্লেক্স সংলগ্ন মাদরাসাতুস সুন্নাহর খোলা মাঠে চতুর্থবারের মতো ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতের ইমামতি করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ।
 
আজ শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় এই জামাত। এতে অংশগ্রহণ করেছেন ১০ হাজারেরও বেশি মুসল্লি।   

Assunnah_Foundation_Eid_jamat_2026_ii
জামাতের ইমামতি করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। ছবি: আয়োজকদের সৌজন্যে

 
এই ঈদ জামাতে ছিল বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা। খেজুর, পায়েস ও কফি দিয়ে আপ্যায়ন করা হয় মুসল্লিদের। ঈদগাহকে শিশুবান্ধব করার জন্য শিশুদের জন্য বিনামূল্যে বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা ছিল। প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য ছিল মেডিকেল ক্যাম্প। এ ছাড়া আফতাবনগর গেট থেকে সীমিত পরিসরে পরিবহন ব্যবস্থাও ছিল।
 
নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন শায়খ আহমাদুল্লাহ। এ সময় তিনি বলেন, মূলত উন্মুক্ত মাঠে ঈদের নামাজ পড়া সুন্নাহ। আর মাঠে আদায় করলে ঈদের আনন্দটা পূর্ণতা পায়। আস সুন্নাহ ফাউন্ডেশনের ঈদের আনন্দকে শিশুবান্ধব করার জন্য প্রয়াস চালিয়েছি। ট্রেন, জাম্পিংসহ বিভিন্ন রাইডের ব্যবস্থা করেছি। 

Assunnah_Foundation_Eid_jamat_2026
ঈদ জামাতে ছিল বিভিন্ন ধরনের বিশেষ ব্যবস্থা। খেজুর, পায়েস ও কফি দিয়ে আপ্যায়ন করা হয় মুসল্লিদের। ছবি: আয়োজকদের সৌজন্যে


 এছাড়া নারীদের জন্য ছিল শরয়ী পর্দার পূর্ণ ব্যবস্থার সঙ্গে নামাজের ব্যবস্থা এবং বিনামূল্যে মেহেদি উৎসব।
 
নামাজ শেষে শায়খ আহমাদুল্লাহ বিশ্বের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং বলেন, আমরা যেকোনো পরিস্থিতিতে মজলুমের জুলুমের অবসান কামনা করি। সেইসঙ্গে তিনি জ্বালানি  সংকটসহ বিভিন্ন বিষয়ে দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান এবং দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে আবাদ ও চাষাবাদ করার আহ্বান জানান। -বিজ্ঞপ্তি 
 
ক.ম/