জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ মার্চ ২০২৬, ০৩:০৩ পিএম
ঈদের দিন যমুনায় কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারগণ প্রধানমন্ত্রীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে আসেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসেন্টসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, সৌদি আরবের রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়াসহ ঢাকাস্থ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত-হাইকমিশনারা একে একে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
আরও পড়ুন: ‘ঈদ নেই’ সাংবাদিকসহ যেসব পেশার মানুষের
কূটনীতিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের সময়ে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
এর আগে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে ঈদের নামাজ আদায় করেন নেন প্রধানমন্ত্রী।
বিইউ/এমআই