images

জাতীয়

‘মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিরা ফিরতে চাইলে দেশে আনবে সরকার’

নিজস্ব প্রতিবেদক

২০ মার্চ ২০২৬, ১২:৪৫ পিএম

মধ্যপ্রাচ্যেজুড়ে ইরান ও আমেরিকা-ইসরাঈল যুদ্ধ পরিস্থিতিতে আটকে পড়া বাংলাদেশিরা ফিরে আসতে চাইলে সরকার বিশেষ ব্যবস্থায় তাদের দেশে আনার ব্যবস্থা করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

আজ শুক্রবার (২০ মার্চ) সকালে শাহজালাল বিমানবন্দরে তিনি এ তথ্য জানান। এর আগে যুদ্ধে সৌদি আরবে নিহত মোশাররফ হোসেনের মরদেহ শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়।

সৌদি সময় রাত ২টা ২৫ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট এসভি-৮০৬ রিয়াদ থেকে মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নিহত মোশাররফ হোসেন টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সূরজত আলী।

এ সময় প্রবাসী কল্যাণ বিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নিহত মোশাররফসহ এ পর্যন্ত মারা যাওয়া পাঁচ বাংলাদেশির পরিবারের পুনর্বাসন সহযোগিতাসহ সন্তানদের দায়িত্ব নেবে সরকার।

এছাড়া, আটকে পড়াদের সম্ভাব্য সব ধরনের সহায়তা এবং চাকরি হারানো প্রবাসীদের বিশেষভাবে তদারকি করতে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

এসএইচ/এএস