images

জাতীয়

বৈঠকে চাঁদ দেখা কমিটি 

নিজস্ব প্রতিবেদক

১৯ মার্চ ২০২৬, ০৬:৪৩ পিএম

পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বৈঠকে বসেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। মাগরিবের নামাজের পর ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে কমিটির সভা শুরু হয়।

গতকাল বুধবার (১৮ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

এ বছর দেশে রোজা শুরু হয়েছে ১৯ ফেব্রুয়ারি। সেই হিসাবে বৃহস্পতিবার শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে রোজা হবে ২৯টি আর ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার। আর বৃহস্পতিবার চাঁদ দেখা না গেলে ৩০ রোজাই পূর্ণ হবে। সেক্ষেত্রে শনিবার ঈদুল ফিতর উদযাপিত হবে।

ক.ম/