জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ মার্চ ২০২৬, ০৯:৪৯ পিএম
রাজধানীর মিরপুরে শাহআলী মাজারে অভিযান চালিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে সাতজনকে আটক করা হয়। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং দুজন নারী মাদক কারবারি। তাদের হাতেনাতে মাদকসহ আটক করা হয়।
আটকরা হলেন- শান্ত (২৫), মিরাজ (৩২), হারুন (৩৮), দুলাল (৫৩), মিলন (৫৫), পিংকি ওরুফে স্মৃতি (২৫) ও মিনারা বেগম (৪০)। তাদের কাছ থেকে কাগজের পুরিয়া আকারে সাজানো দুই কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এবং অধিদফতরের ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক শামীম আহম্মেদ। এছাড়াও পোশাকধারী এবং সাদা পোশাকের গোয়েন্দা টিমের ২৫ সদস্যের সমন্বয়ে একটি টিম সেখানে সাঁড়াশি অভিযান চালায়।
এমআইকে/ক.ম