images

জাতীয়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে জবি উপাচার্যের শ্রদ্ধা নিবেদন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পিএম

বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং দেশের সাবেক প্রধানমন্ত্রী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়া-এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দিন।

বুধবার (১৮ মার্চ) শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে পুষ্পস্তবক অর্পণের পর তিনি উভয় নেতার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি তাঁদের দেশ ও জাতির প্রতি অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন, শিক্ষক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, ইউট্যাব জবি শাখার সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নাছির আহমাদসহ অন্যান্যরা।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং জাতীয়তাবাদী ছাত্রদল জবি শাখার নেতৃবৃন্দ উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

 এ আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন জাতির গুরুত্বপূর্ণ দুই নেতার প্রতি সম্মান প্রদর্শন এবং তাঁদের আদর্শে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা ও গবেষণার অগ্রযাত্রা অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

এআর