images

জাতীয়

অনলাইন জুয়ায় জড়িত সেই ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক

১৮ মার্চ ২০২৬, ০৩:৪৪ পিএম

অনলাইন জুয়ার সঙ্গে জড়িত রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে বদলি করা হয়েছে। তাকে ভাটারা থানা থেকে বদলি করে ডিএমপির ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

‎বুধবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে বদলির আদেশ দেওয়া হয়েছে।

এর আগে ২০ ফেব্রুয়ারি নিজের ভেরিফায়েড ফেসবুকে প্রোফাইলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের একটি পোস্ট করেন। বিষয়টি নিয়ে দেশের বেশ কয়েকটি গনমাধ্যমে খবর প্রকাশ করা হয়।

‎জানা যায়, ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে ৩৩ লাখ টাকার অস্বাভাবিক অর্থ লেনদেনের অভিযোগ উঠে ওসি ইমাউল হকের বিরুদ্ধে। যা অনলাইন জুয়ার লেনদেন বলে অভিযোগ ছিল।

‎একেএস/এএইচ