images

জাতীয়

বিডিজেএ'র নেতৃত্বে সৈকত-রুপল, সাংগঠনিক সম্পাদক বোরহান

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৭ মার্চ ২০২৬, ০২:১৭ পিএম

বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিডিজেএ'র নতুন সভাপতি হয়েছেন মাহবুব সৈকত, সাধারণ সম্পাদক সানবির রুপল। আর সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করবেন বোরহান উদ্দিন।

সোমবার (১৬ মার্চ) ঢাকার বিটিএমসি ভবনে অবস্থিত রেইনি রুফ রেস্টুরেন্টে সংগঠনের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে এই কমিটি করা হয়।

২০২৬–২০২৮ মেয়াদের জন্য সংগঠনের নতুন কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে- মাই টিভির প্লানিং এডিটর অ্যান্ড চিফ রিপোর্টার মাহবুব সৈকত এবং সাধারণ সম্পাদক হিসেবে সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি সানবির রুপল দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি বাংলা টিভির চিফ নিউজ এডিটর ও ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক  এম. এম. বাদশাহ, সহ-সভাপতি বাংলা ভিশনের প্রধান চিত্র সাংবাদিক কে জেড সোহেল, সিনিয়র  যুগ্ম সম্পাদক এশিয়ান টিভির নিউজ এডিটর মাহবুব জুয়েল, যুগ্ম সম্পাদক  রাজু হামিদ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইলের প্রধান প্রতিবেদক বোরহান উদ্দিন, অর্থ ও দফতর সম্পাদক বৈশাখী টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ফাহিম মোনায়েম, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক এ দিন-এর বিশেষ প্রতিনিধি  ইউসুফ বাচ্চু, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক সময় টিভির জ্যেষ্ঠ চিত্র সাংবাদিক মিজানুর রহমান মিন্টু।

নির্বাহী সদস্য- বিডিজেএ'র সাবেক সভাপতি,  চ্যানেল আই এর ডেপুটি  প্লানিং এডিটর তারিকুল ইসলাম মাসুম, বাংলা ভিশনের বিশেষ প্রতিনিধি মিজান সবুজ, দৈনিক যুগান্তরের বিশেষ প্রতিনিধি কাজী জেবেল, ইন্ডিপেনডেন্ট টিভির বিশেষ প্রতিনিধি হাসিব মাহমুদ শাহ, এটিএন নিউজের বিশেষ প্রতিনিধি নাজিয়া আফরিন।

নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিডিজেএ'র উপদেষ্টা ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন এবং সদস্য ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের চিফ নিউজ এডিটর মোস্তফা আকমল ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল ইসলাম মিঠু।

আরও পড়ুন

নোয়াব সভাপতি হলেন মতিউর রহমান চৌধুরী

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন পর্ষদ, কমিটিতে আছেন যারা

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, এবি পার্টির সেক্রেটারি ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বরিশাল মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট নিজাম উদ্দিন, বিসিয়াই'র ভাইস প্রেসিডেন্ট জিয়া হায়দার মিঠু, ট্যুরিজম করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলাল, আগারগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের পরিচালক ডা. আয়েশা আক্তার, স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ফরিদ উদ্দিন আহমদ, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান প্রমুখ।

সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন কায়কোবাদ মিলন, বিডিজেএ'র সাবেক সভাপতি আমিন আল রশিদ, নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সংগঠনের সদস্যরা নতুন কমিটিকে অভিনন্দন জানান এবং ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নব নির্বাচিত কমিটির সদস্যরা।

বিইউ/জেবি