নিজস্ব প্রতিবেদক
১৬ মার্চ ২০২৬, ০২:২৩ পিএম
বাংলাদেশ পুলিশের তিন জেলাসহ পাঁচ পুলিশ সুপার পদে রদবদল করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপ সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— সিআইডির পুলিশ সুপার মো. মোরতোজা আলী খানকে খাগড়াছড়ি, মাদারীপুর জেলার পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডি, মাগুরা জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানকে মাদারীপুর জেলা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোল্লা আজাদ হোসেনকে মাগুরার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকারকে খাগড়াছড়ি জেলায় বদলির আদেশ বাতিল করা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এফএ