images

জাতীয়

মিরপুরে শাড়ির গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক

১৬ মার্চ ২০২৬, ০৫:৪১ এএম

রাজধানীর মিরপুরে একটি শাড়ির গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার (১৫ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, মিরপুর ১০ প্যারিস রোডের একটি শাড়ির গোডাউনে আগুন লাগার খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

/এএস