images

জাতীয়

খিলক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ১০:৫৪ পিএম

রাজধানীর খিলক্ষেতের খাঁ পাড়া এলাকায় বৈদ্যুতিক কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১৫ মার্চ) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, খাঁ পাড়ায় একটি মন্দিরের পাশ থেকে ক্রেন দিয়ে মাটির নিচে থাকা বৈদ্যুতিক তার তোলার সময় পাশের একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে স্পর্শ লাগে। এতে পাঁচজন গুরুতর আহত হন। পরে তাঁদের মধ্যে তিনজন মারা যান। 

জানা গেছে, নিহত সবাই ডেসকোর আউটসোর্সিং কোম্পানির কর্মী।

এআর