images

জাতীয়

দায়িত্ব বাড়ল উপদেষ্টা জাহেদ উর রহমানের 

নিজস্ব প্রতিবেদক

১৫ মার্চ ২০২৬, ০৪:৪১ পিএম

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় (পলিসি ও স্ট্র্যাটেজি) থাকা প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দায়িত্ব বেড়েছে। তিনি এখন থেকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের বিষয়গুলোও দেখবেন।  

গত বৃহস্পতিবার (১২ মার্চ) সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়। প্রজ্ঞাপনটি রোববার ফেসবুকে প্রকাশ করেন ডা. জাহেদ।  

এর আগে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের মধ্যে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পান ডা. জাহেদ উর রহমান। 

বৃহস্পতিবারের প্রজ্ঞাপনে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি ও ৪ মার্চ পৃথক প্রজ্ঞাপনে প্রধানমন্ত্রীর উপদেষ্টাগণের দায়িত্ব/দফতর বণ্টন/পুনঃবণ্টন হয়। এর পর প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী ডা. জাহেদের দায়িত্ব পুনঃবণ্টন হয়। আগের দুটি প্রজ্ঞাপনের অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।  

image

ক.ম/