images

জাতীয়

ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ০১:৪২ পিএম

আগামী ২ এপ্রিল দুদিনের সফরে ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সান ওয়েইডং। বৃহস্প‌তিবার (১২ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে সুন ওয়েইডং-এর সফর প্রসঙ্গে আলোচনা ক‌রে‌ন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় আশা কর‌ছে, পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্পূর্ণ পর্যালোচনা হ‌বে এবং পারস্পরিক স্বার্থের ক্ষেত্রে বর্ধিত সহযোগিতার নতুন উপায়গুলো অন্বেষণ করার সু‌যোগ র‌য়ে‌ছে।

ঢাকা সফরকা‌লে সুন ওয়েইডং সরকা‌রের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও নেতাদের স‌ঙ্গে সাক্ষাৎ কর‌তে পা‌রেন।

বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীনের দীর্ঘকালীন সমর্থন ও অবদানের কথা স্বীকার করে পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করেন, নতুন সরকার গঠনের পর এই সফর বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন গতি আনবে।

প্রসঙ্গত, নতুন সরকার গঠ‌নের পর ওয়েইডংয়ের এই সফর হবে চীন থেকে ঢাকায় বেইজিংয়ের উচ্চপর্যায়ের প্রথম সফর। ঢাকায় অনু‌ষ্ঠেয় বাংলা‌দেশ ও চী‌নের ১৪তম পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে বেইজিংয়ের নেতৃত্ব দি‌তে ঢাকায় আস‌ছেন, যেখা‌নে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়া‌ম বাংলা‌দেশের প‌ক্ষে নেতৃত্ব দেওয়ার কথা।

এসএইচ/এমআই