images

জাতীয়

চেয়ারে বসতেই মাইকের বিড়ম্বনায় স্পিকার!

জ্যেষ্ঠ প্রতিবেদক

১২ মার্চ ২০২৬, ০১:১৪ পিএম

স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ার পর অধিবেশন শুরু করতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দুপুর ১২টা ৫১ মিনিটে স্পিকারের চেয়ারে বসার পর মাইকে কথা বলতে গিয়ে দেখেন সাউন্ড হচ্ছে না। 

অনেক চেষ্টা করেও মাইকটি সচল না হওয়ায় হওয়ায় স্পিকারের হাতে কটলেন তুলে দেওয়া হয়। কিন্তু তাতে অধিবেশন কক্ষ থেকে সংসদ সদস্যরা কথা শুনতে পাচ্ছেন না বলে জানান।

পরে স্পিকার বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে মূল মাইকটি অকেজো।  একটু অপেক্ষা করুন।

এরপরই যোহরের আযান হলে স্পিকার ২০ মিনিটের বিরতি দিয়ে চেয়ার ছেড়ে যান।

বিইউ/এমআই