জ্যেষ্ঠ প্রতিবেদক
১১ মার্চ ২০২৬, ১০:২৩ পিএম
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। তিন বছর মেয়াদে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং তথ্য সচিব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
বুধবার (১১মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা ববি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে ১৩ সদস্যের এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সদস্য হিসেবে আছেন- প্রধান তথ্য অফিসার, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মো. জাহিদুল ইসলাম রনি, অর্থ বিভাগ কর্তৃক মনোনীত উক্ত বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্রেস), দৈনিক সমকাল বার্তা সম্পাদক আনোয়ারুল কবির বুলু, দেশ রূপান্তরের বিশেষ প্রতিনিধি মো. রেজাউল করিম (লাবলু), বাংলাদেশ সংবাদ সংস্থার প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মনোজ রায়, দৈনিক বাংলাদেশের খবরের প্রাক্তন সিটি এডিটর কাওসার হোসেন খোন্দকার, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ (কালাম আজাদ)।
এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালককে সদস্যসচিব করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১০ মার্চ) সিনিয়র সাংবাদিক বাছির জামালকে কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বিইউ/এএইচ