জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ মার্চ ২০২৬, ১২:৩১ পিএম
প্রধানমন্ত্রী তারেক বলেছেন, তার সরকার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এবং জনগণের কাছে জবাবদিহি করতে প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনি ইশতেহার অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের কাজ এক মাসেরও কম সময়ে শুরু করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছুটা দেরি হলেও দেশের মানুষের ভাগ্য উন্নয়নে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১০ মার্চ) কড়াইল ও ভাসানটেক এলাকার নারীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, এটি গুরুত্বপূর্ণ, স্মরণীয় ও ঐতিহাসিক দিন। প্রত্যক্ষ ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাই সরকার জবাবদিহি করতে বাধ্য।

নারীদের কথা তুলে ধরে তিনি বলেন, অর্ধেক জনসংখ্যাকে যদি ক্ষমতায়ন না করা যায় তবে দেশ সামনের দিকে এগোবে না।
আরও পড়ুন
‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন তারেক রহমান
নারীদের অর্থনৈতিকভাবে সাবলম্বী করতেই ফ্যামিলি কার্ড: প্রধানমন্ত্রী
ফ্যামিলি কার্ড বিতরণের কথা বলে প্রধানমন্ত্রী বলেন, প্রথমে পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। করাইল ও ভাসানটেকের ১৫ হাজার নারীকে কার্ড দেওয়া হয়েছে। পাঁচ বছরে চার কোটি পরিবারের মাঝে এ কার্ড পৌঁছে দেওয়া হবে।

সরকার জনগণের কাছে জবাবদিহি করতে চায় জানিয়ে তিনি বলেন, ফ্যামিলি কার্ডের ওয়াদা দিয়েছিলাম। এক মাসের কম সময়ে তা বাস্তবায়ন শুরু করেছি। কৃষক কার্ডও আগামী মাসে দেওয়া হবে। কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করায় আজ বিএনপির জন্য ঐতিহাসিক দিন।
বিইউ/জেবি