নিজস্ব প্রতিবেদক
০৯ মার্চ ২০২৬, ০৫:২১ পিএম
রাজধানীর রমনা এলাকায় ডিবি কার্যালয়ের পাশের সড়কে মোটরসাইকেল কে ধাক্কা দেওয়ার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হয়। এ ঘটনার পর কাভার্ড ভ্যান রেখে পালিয়ে গেছে চালক। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যানটি জব্দ করে।
রোববার (৮ মার্চ) রাত সাড়ে ১১টায় ঘটনাটি ঘটে।
নিহত মোটরসাইকেল চালক আব্দুল বারী। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার নতুন এমডি মনিরুজ্জামান
এ বিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ জানান, রোববার রাতে ডিবি কার্যালয়ের পাশে ক্রসিং এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুল বারী নামের মোটরসাইকেল চালক গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়ে গেলেও কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
তিনি আরও জানান, আমরা নিহত ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম-পরিচয় জানতে পারি। তিনি নোয়াখালী জেলার সদর থানার মহব্বতপুর গ্রামের নুরুল হকের ছেলে। আমরা তার পরিবারকে খবর দিয়েছি। ঘাতক কাভার্ডভ্যান চালককে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
একেএস/এমআই