images

জাতীয়

রাজধানীর মিরপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ ২০২৬, ০২:৪৩ পিএম

রাজধানীর মিরপুর-২ নম্বর এলাকায় স্টেডিয়ামের বিপরীত পাশে ১১তলা একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।

‎সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৫২ মিনিটে মিরপুর ২ নম্বর এলএ প্লাজার ৩য় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

fare_dhakamail
‎ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ৪টি ইউনিট কাজ করছে। আরও ২টি ইউনিট রওয়ানা হয়েছে। তবে, কোথায় থেকে আগুনের উৎপত্তি তা জানা যায়নি।

‎একেএস/এমআই