images

জাতীয়

গত সাড়ে তিন বছরে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৮৩ হাজার ২১৭ কল

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৮ মার্চ ২০২৬, ০৫:০১ পিএম

গত সাড়ে তিন বছরে নারী শিশু নির্যাতন সংক্রান্ত ৮৩ হাজার ২১৭ জনের কল পেয়েছে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন। এরপর তাৎক্ষণিক তাদের সেবা দিয়েছে।  

রোববার (৮ মার্চ) জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতার কলসমূহ ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিয়ে থাকে। এ ধরনের ফোনকলে ৯৯৯ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভুক্তভোগীকে দ্রুততার সাথে জরুরি সেবা দিয়ে থাকে। ৯৯৯-এর ওপর জনগণের আস্থা ও ভরসার কারণে ৯৯৯-এ এ ধরনের সেবা সংক্রান্ত কলের সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। জনপ্রিয়তা ও ৯৯৯-এর ওপর আস্থার কারণে পারিবারিক নির্যাতন বা যৌন-হয়রানির শিকার ভুক্তভোগীরা বর্তমানে আগের চেয়ে বেশি অভিযোগ করছেন বলে প্রতীয়মান হয়। 

তাদের তথ্যমতে, ২০২৩ সালে ২৬ হাজার ৭৯৮ জন, ২০২৪ সালে ২৩ হাজার ৩৩ জন এবং ২০২৫ সালে ৩২ হাজার ৩৮৬ জনকে ৯৯৯ তাৎক্ষণিকভাবে জরুরি সেবা দিয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উদযাপনের প্রাক্কালে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নারীর বিরুদ্ধে সহিংসতা ও যৌন হয়রানির কলসমূহ দ্রুততম সময়ের মধ্যে সেবা দিতে অঙ্গীকারাবদ্ধ।

এমআইকে/এফএ