তথ্যপ্রযুক্তি ডেস্ক
০৭ মার্চ ২০২৬, ০৯:০৩ এএম
স্মার্টফোন ব্যবহারের সঙ্গে সঙ্গে এর গতি কমে যাওয়া অত্যন্ত স্বাভাবিক একটি সমস্যা। তবে সামান্য কিছু কৌশল জানা থাকলে নতুন ফোন কেনার খরচ না বাঁচিয়েই পুরনো ডিভাইসটিকে নতুনের মতো দ্রুতগতির করে তোলা সম্ভব।
অ্যান্ড্রয়েড ফোন স্লো হয়ে যাওয়ার প্রধান কারণ হলো এর মেমোরিতে অতিরিক্ত ক্যাশে ফাইল বা টেম্পোরারি ডেটা জমে থাকা। এই জাঙ্ক ফাইলগুলো ফোনের প্রসেসর ও র্যামের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে, যার ফলে ডিভাইস ধীরগতির হয়ে পড়ে। এই সমস্যা থেকে মুক্তি পেতে ফোনের স্টোরেজ নিয়মিত পরিষ্কার করা জরুরি।
স্মার্টফোনের গতি বাড়াতে এবং ক্যাশে ফাইল ডিলিট করতে কয়েকটি সহজ পদক্ষেপ অনুসরণ করা যেতে পারে। প্রথমে ফোনের মূল সেটিংস থেকে স্টোরেজ বা ডিভাইস কেয়ার অপশনে প্রবেশ করতে হবে। সেখানে ট্যাপ করলে অ্যাপ, মিডিয়া, ডকুমেন্ট এবং ক্যাশে ফাইল কতটুকু জায়গা দখল করে আছে, তার একটি স্পষ্ট হিসাব দেখতে পাবেন।
এরপর অ্যাপ্লিকেশনের ক্যাশে পরিষ্কার করার জন্য সেটিংসের অ্যাপস বা অ্যাপস ম্যানেজমেন্ট অপশনে যেতে হবে। সেখানে ফোনের সমস্ত ইনস্টল করা অ্যাপের একটি তালিকা চলে আসবে। যে অ্যাপগুলোর সাইজ বা মেমোরি সবচেয়ে বেশি, সেগুলোতে প্রবেশ করে 'ক্লিয়ার ক্যাশে' অপশনে ট্যাপ করতে হবে। এতে আপনার ব্যক্তিগত কোনো ছবি বা গুরুত্বপূর্ণ ডেটা মুছে যাবে না, অথচ ফোনের ইন্টারনাল মেমোরি অনেকটাই খালি হয়ে যাবে।
ফোনের ভেতর জমে থাকা অতিরিক্ত জাঙ্ক ফাইল ও ক্যাশে দ্রুত পরিষ্কার করতে চাইলে নির্ভরযোগ্য কোনো থার্ড-পার্টি ক্লিনিং অ্যাপ ব্যবহার করা যেতে পারে। গুগলের প্লে স্টোর থেকে এই ধরনের অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা যায়, যা ফোনের র্যাম বুস্ট করতে এবং ব্যাকগ্রাউন্ড ফাইল রিমুভ করতে সাহায্য করে। এই কাজে সিস্লিনার বা এই জাতীয় জনপ্রিয় অ্যাপগুলো বেশ কার্যকর ভূমিকা পালন করে।
এজেড