images

জাতীয়

সাইন্সল্যাবে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক

০৭ মার্চ ২০২৬, ০২:৪৭ এএম

‎রাজধানীর সাইন্সল্যাব এলাকায় দ্রুত গতির ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত হয়েছে। এই ঘটনায় ঘাতক ট্রাক চালক ও ট্রাকটি আটক করেছে পুলিশ।

‎শুক্রবার (৬ মার্চ) দিবাগত রাত ১১ টার এই ঘটনা ঘটে। 

‎এ ঘটনায় নিহতরা হলেন- সাজু আহমেদ সুমন (৪৫) ও মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। সাজু আহমেদের বাবার নাম আশরাফ উদ্দিন। তারা বর্তমানে ৭৯৪ দক্ষিণ শাহজাহানপুর এলাকায় বসবাস করতের।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতির একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ট্রাকের নিচে পড়ে যায়। পরে আমরা দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখি বাইকচালক ঘটনাস্থলেই মারা গেছে। সাথে সাথে আমরা গুরুতর আহত অবস্থায় মেয়েকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

‎বাবা-মেয়ে নিহতরে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল। তিনি জানান, সাইন্সল্যাব এলাকা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছেন সাজু আহমেদ সুজন ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দিলে ঘটনাস্থলে সাজু আহমেদ সুমন নিহত হয় এবং গুরুতর আহত অবস্থায় তার মেয়ে সুমাইয়া আহমেদ তিষাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎তিনি আরও জানান, নিহত সাজু আহমেদ সুজন সেগুনবাগিচা গণপূর্তে চাকরি করেন এবং নিহত সুমাইয়া আহমেদ তৃষা একজন শিক্ষার্থী বলে জানা যায়। এই ঘটনায় ঘাতক ট্রাকচালক ও ট্র্যাকটিকে আটক করেছে পুলিশ।

‎একেএস/এমএইচআর