images

জাতীয়

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: ঢাকা থেকে ৫ দিনে ১৭৬ ফ্লাইট বাতিল 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম

ইরান ইসরাইল এবং যুক্তরাষ্ট্রের উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে গত পাঁচ দিন ধরে বাংলাদেশ থেকে ফ্লাইট যাতায়াত করতে পারছে না। কিছু ফ্লাইট গেলেও অধিকাংশ বাতিল হচ্ছে। গত পাঁচ দিনে এ কারণে ১৭৬টি ফ্লাইট বাতিল হয়েছে। 

বুধবার (৪ মার্চ) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এমন তথ্য জানিয়েছে। 

বেবিচক জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত  আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এ কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চলাচলকারী এয়ারলাইন্সগুলো ফ্লাইট বাতিল করতে শুরু করে৷ 

গত ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি এবং ৪ মার্চ ২৮টি মিলে ১৭৬ ফ্লাইট বাতিল হয়েছে। 

আজ ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাতার ৪টি, কুয়েত ২টি, জাজিরা (কুয়েত) ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত) ৮টি, এমিরেটস ৫টি, ইউএস-বাংলা ৪টি ও বিমান বাংলাদেশ ৩টি মিলে 
২৮টি। এ পর্যন্ত বাতিলকৃত ফ্লাইট ১৭৬টি। 

এমআইকে/এআর