জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম
মশা নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
বুধবার (৪ মার্চ) রাজধানীর কদমতলীর মেরাজনগর এলাকায় এই অভিযান পরিচালনা করেন ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। অভিযানে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা সহযোগিতা করেন।
প্রসিকিউটিং অফিসার মো. মিজানুর রহমান ঢাকা মেইলকে জানান, অভিযানকালে ৩৬টি বাড়ি পরিদর্শন করা হয়।
এসময় দুটি বাড়িতে মশার লার্ভা পাওয়ায় মালিকদেরকে ২ হাজার করে মোট৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এএম/এফএ