images

জাতীয়

৬ জেলার এসপিসহ পুলিশের ১০ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ ২০২৬, ০৫:৩০ পিএম

বাংলাদেশ পুলিশের ১০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে বগুড়া, বরিশালসহ ছয় জেলার পুলিশ সুপার (এসপি) রয়েছেন।

বুধবার (৪ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

কাকে কোথায় বদলি করা হলো

‎বগুড়ার পুলিশ সুপার মো. শাহাদাত হোসেনকে এপিবিএনে, খাগড়াছড়ির পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদকে বগুড়ায়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকারকে খাগড়াছড়িতে, ময়মনসিংহের পুলিশ সুপার মিজানুর রহমানকে নোয়াখালী পিটিসিতে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ কামরুল হাসানকে ময়মনসিংহে, সিলেটের পুলিশ সুপার কাজী আখতার উল আলমকে এপিবিএনে, জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো. ডাবের সাদেককে সিলেটে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোছা. ফারহানা ইয়াসমিনকে জামালপুরে, বরিশালের পুলিশ সুপার ফারজানা ইসলামকে নৌ পুলিশে এবং পুলিশ সদর দফতরের এআইজি এ জেড এম মোস্তাফিজুর রহমানকে বরিশাল জেলায় বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

‎একেএস/এএইচ