images

জাতীয়

স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি মন্ত্রণালয়ে নতুন সচিব 

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৮:২৪ পিএম

স্বাস্থ্য, শিক্ষা, স্থানীয় সরকার ও কৃষি- এই চার মন্ত্রণালয়ে নতুন চার সচিব নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা আলাদা প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৯ ধারা অনুযায়ী মো. কামরুজ্জামান চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।

অন্য প্রজ্ঞাপনে একই শর্তের কথা উল্লেখ করে বলা হয়েছে, আব্দুল খালেককে যোগদানের তারিখ থেকে ১ (এক) বছর মেয়াদে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। 

অন্যদিকে একই শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য মো. শহীদুল হাসানকে স্থানীয় সরকার বিভাগের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়েছে। আর রফিকুল আই চৌধুরীকে একই শর্তে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। 

সংখ্যাগরিষ্ঠ আসন পেয়ে সরকার গঠন করার পর বিএনপি চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া একাধিক মন্ত্রণালয়ের সচিবদের নিয়োগ বাতিল করে। সবশেষ এক দিনে ৯ সচিবের চুক্তি বাতিল করা হয়।

বিইউ/এএইচ