images

জাতীয়

সবাই বলেছে সংসদ নির্বাচন ভালো হয়েছে: ইসি আনোয়ারুল

নিজস্ব প্রতিবেদক

০৩ মার্চ ২০২৬, ০৮:০৭ পিএম

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, সবাই বলেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ভালো হয়েছে। তবে আমরা এখনো মূল্যায়ন করিনি।

মঙ্গলবার (৩ মার্চ) নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হয়েছে জানতে চাইলে মো. আনোয়ারুল ইসলাম বলেন, ...এখনো মূল্যায়ন করিনি। সবাই বলেছে ভালো হয়েছে। যারা নির্বাচন করছে, এটা তো গোপন কিছু হয় নাই এবারের ইলেকশনে। সিসি টিভি ছিল, ড্রোনের ছবি ছিল। বডি ওর্ন ক্যামেরা ছিল।

তিনি বলেন, প্রিজাইডিং অফিসার কী করবেন, এজন্য তার পেছনে একজন আনসার লাগায়া রেখেছি। বলেছি তার দেহরক্ষি, তার পাহারা দিয়েছে, তাকেও পাহারা দিয়েছে। রিটার্নিং অফিসার ওয়াশরুমে গেলেও আমাদের লোক লাগানো ছিল।

এই নির্বাচন কমিশনার বলেন, এতে দু’টো জিনিস হয়েছে। প্রিজাইডিং মনে করেছে আমি সিকিউরড, আর যিনি পাহারা দিয়েছে তিনি মনে করেছেন দেখি কই যায়, কী করেন? সে জন্য ইচ্ছা করলেই কেউ কিছু করতে পারে নাই এই নির্বাচনে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এমএইচএইচ/এআর